বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি এবং মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর মৎস্যজীবী দলের নেতৃত্ববৃন্দ।
রোববার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শুভেচ্ছা বার্তা জানান নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ এবং কাশিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি সুমন মোল্লা।
যৌথ বিবৃতিতে তারা বলেন, “বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। আজ সেই মহান দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই শুভক্ষণে আমরা স্মরণ করি আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে, যিনি আজীবন এদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন। নানা জুলুম, নির্যাতন ও প্রতিকূলতার মাঝেও তিনি গণতন্ত্রের পাতাকাকে কখনোই নত হতে দেননি।”
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “দেশনেত্রীর অদম্য স্পৃহা ও শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আজকের বাংলাদেশে গণমানুষের নেতা, সফল রাষ্ট্রনায়ক ও বিএনপির সুযোগ্য চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে অবিচল নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হাজারো রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন ও চক্রান্ত প্রতিহত করে তারেক রহমানের সঠিক নির্দেশনায় আজ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তাঁর বলিষ্ঠ ও কৌশলী দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ আজ এক নতুন যুগে পদার্পণ করেছে।”
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা, সাবেক ছাত্রনেতা জাকির খানের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপির প্রতিটি রাজপথের কর্মী দেশ ও দলের যেকোনো প্রয়োজনে ঐক্যবদ্ধ রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে তারা শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান সফল প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।