বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

দেওভোগে মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা জিয়ার মায়ের কুলখানি অনুষ্ঠিত

সিটি নিউজ / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়ার মা মরহুমা হামিদা বেগমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাদ আসর দেওভোগ সাকিম আলী জামে মসজিদে মরহুমের পরিবারের উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা হামিদা বেগমসহ সকল কবরবাসীর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন স্তরের ব্যক্তিত্বদের অংশগ্রহণে মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সবুর সেন্টু, সদস্য আওলাদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান, দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ রাজীব, শাহীন আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হোসেন, সাজু দেওয়ান, সুমন দেওয়ান ও বিল্লার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২১ আগস্ট শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হামিদা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চার কন্যা ও একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই