পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীর মিন্নত আলী শাহ চিশতী (রঃ) মাজার কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বাদ এশা নগরীর মিন্নত আলী শাহ চিশতী (রঃ) মাজার প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মাজার কমিটির নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হযরত মিন্নত আলী শাহ চিশতী (রঃ) মাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনোয়ার হোসেন মনা, সহ-সভাপতি মো. মাসুদুর রহমান খসরু, মো. মোতালেব, সহ-সভাপতি হাবিবুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম শাকিল, অর্থ বিষয়ক সম্পাদক মো. আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক মো. সফিকুল ইসলাম লিটন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা চঞ্চল, মাজার কমিটির সদস্য আজিজুর রহমান বাদলসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি জোরদার করার আহ্বান জানান।
পরে মিন্নত আলী শাহ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মো. আনিছুর রহমান বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এ সময় মাজার কমিটির সভাপতি আলহাজ্ব মো. শহীদুল্লাহর দীর্ঘদিনের অসুস্থতার কথা উল্লেখ করে তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে মাজার কমিটির সদস্যদের সুস্থতা, সার্বিক কল্যাণ এবং প্রয়াত সদস্য ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি নারায়ণগঞ্জসহ দেশের সর্বস্তরের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।