সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের মহাপ্রয়াণে নারায়ণগঞ্জ ঐক্য পরিষদের শ্রদ্ধাঞ্জলি

সিটি নিউজ / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অন্যতম সভাপতি, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে প্রয়াতের মরদেহ রাখা হলে সেখানে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় জমে। এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ দাসসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের কর্মময় জীবনের অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতে ৭৭ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিশিষ্ট এই শিক্ষাবিদ ও সংগঠক। ঢাকেশ্বরী মন্দির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের মির্জানগরে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার প্রদান শেষে) সমাহিত করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই