রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

অপপ্রচার ও কোন্দল ভুলে দলকে শক্তিশালী করার এখনই সময়: টিপু

সিটি নিউজ / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল ও স্বতঃস্ফূর্ত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বিগত ১৭ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্যাতন-পীড়নের স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, “বিগত ১৭টি বছর আমরা রাজপথে চরম নির্যাতন সহ্য করেছি, রাতে নিজের বাড়িতে ঘুমাতে পারিনি, পরিবার-পরিজন ছেড়ে ফেরারী জীবন কাটাতে হয়েছে। আজ আমরা সেই ভয়ের পরিবেশ থেকে মুক্ত।”

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে হামলা-মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে নেতাকর্মীদের মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হলেও দলীয় কোন্দল ও অভ্যন্তরীণ বিভেদ ভুলে দলকে শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য।

কর্মসূচি সফল করার বিষয়ে টিপু ঘোষণা দেন, ১লা সেপ্টেম্বর সকাল ১০টায় হুসেইন শহীদ সোহরাওয়ার্দী সড়কের (বা প্র নির্ধারিত স্থানে) সামনে নেতাকর্মীদের উপস্থিত হতে হবে। থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও অঙ্গসংগঠন থেকে যেসকল ইউনিট সবচেয়ে বেশি সুসংগঠিত ও সুসজ্জিত হয়ে এসে অংশগ্রহণ করবে, তাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে পুরস্কৃত ও মূল্যায়ন করা হবে।

বক্তব্যের শেষভাগে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং প্রয়াত নেতাকর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় নারায়ণগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই