বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত

বন্দরে হাজারো মুসল্লিদের মাঝে পূজা উদযাপন ফ্রন্টের পক্ষে মিঠুর পানি বিতরণ

সিটি নিউজ / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চিরায়ত আবহমান বাংলা ও বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির দেখাল বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে অংশগ্রহণকারী হাজারো তৃষ্ণার্ত অনুসারীদের মাঝে ফ্রন্টের উদ্যোগে বোতলজাত খাবার পানি বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) নারায়ণগঞ্জের বন্দর বাজার এলাকায় শোভাযাত্রায় অংশ নেওয়া পথশ্রান্ত ও তৃষ্ণার্ত ধর্মপ্রাণ মুসল্লিদের হাতে এই সুপেয় পানি তুলে দেওয়া হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ মহানগর শাখার পক্ষে সচিব ঋষিকেশ মন্ডল মিঠুর মাধ্যমে এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।

পানি বিতরণকালে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, “বাংলাদেশ চিরকালই ধর্মীয় সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা এবং ভাতৃত্ববোধের এক পবিত্র সূতিকাগার। আমাদের উপাসনালয় আলাদা হতে পারে, কিন্তু রক্তের রঙ এবং হৃদয়ের অনুভূতি এক। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী (সা.)-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে হাজারো ধর্মপ্রাণ মানুষ আজ রাস্তায় নেমেছেন। প্রচণ্ড গরমে তাঁদের এই দীর্ঘ পথচলায় একটু তৃষ্ণা মেটানো এবং ভাই হিসেবে সেবা দেওয়া আমাদের পরম সৌভাগ্য। মানবতাই যে সব ধর্মের মূল কথা, আজ আমরা সেটাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চেয়েছি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মাটি ঐতিহ্যগতভাবেই সম্প্রীতির উর্বর ভূমি। এখানে কোনো বিভেদ বা ভেদাভেদের ঠাঁই নেই। আমরা বিশ্বাস করি, উৎসবের আনন্দ যখন ভাগ করে নেওয়া হয়, তখন তা দ্বিগুণ হয়ে যায়। আজ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কেবল পানি বিতরণ নয়, এটি হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করার এক প্রদীপ্ত প্রতিশ্রুতি। আমাদের এই ভালোবাসার বন্ধন যেন ভবিষ্যতে আরও সুদৃঢ় হয়, সেই প্রার্থনাই করি।”

মানবিক ও সম্প্রীতির এই আয়োজনে মিঠুর সাথে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রসি, পার্থ দাস, ইয়ান্ত মন্ডল, প্রণয় দাস, রনক দাস, পরি চক্রবর্ত্তী, নীরব দাস, প্রানন্ত মন্ডল, আজিমসহ পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।

ধর্মীয় ভেদাভেদ ভুলে পূজা উদযাপন ফ্রন্টের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রসন্নতা ছড়িয়ে দেয় এবং উপস্থিত মুসল্লিরাও এমন সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই