মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পরিবহন শ্রমিককে কুপিয়ে হত্যা

সিটি নিউজ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মোঃ সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে (২৫ আগস্ট) আনুমানিক ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিটের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় সংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটে। নিহত সজীব সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন তেলের গাড়ির হেলপার ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে গোদনাইল চেয়ারম্যান অফিস সংলগ্ন জাহিদের চায়ের দোকানে চা খেতে যান সজীব। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১২ জনের একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপ ও ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে স্বজনরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সজীবকে উদ্ধার করেন। রাত প্রায় দেড়টার দিকে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মাসুম বিল্লাহ হাসপাতালে অবস্থান করছেন। নিহতের লাশ বর্তমানে খানপুর হাসপাতালে জরুরি বিভাগে রাখা আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা না গেলেও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই