রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদল নেতা জোসেফের পক্ষে সাঈদের শুভেচ্ছা

সিটি নিউজ / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম শীর্ষ নেতা মাজহারুল ইসলাম জোসেফ। তাঁর পক্ষে এ শুভেচ্ছা বার্তা প্রদান করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাঈদ হোসেন।

রোববার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিবৃতিতে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাঈদ হোসেন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্মলগ্ন থেকেই এ দেশের সার্বভৌমত্ব, মেহনতি মানুষের অধিকার ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় নেতৃত্ব দিয়ে আসছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই-সংগ্রামে এ দেশের মানুষের শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে দলটি।”

বিবৃতিতে তিনি আরও বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক লড়াইয়ে আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মিথ্যা মামলা ও চরম নির্যাতন সহ্য করেও তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে কখনো মাথা নত করেননি। আর বর্তমানে দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে দেশের তরুণ সমাজ ও সাধারণ মানুষ নতুন করে আশার আলো দেখছে। তাঁর হাত ধরেই আজ সমৃদ্ধ ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের সূচনা ঘটেছে।”

মাজহারুল ইসলাম জোসেফের উদ্ধৃতি দিয়ে সাঈদ হোসেন আশা প্রকাশ করে বলেন, “দলের এই দীর্ঘ রাজনৈতিক পথচলায় যারা রাজপথে রক্ত দিয়েছেন, কারাবরণ করেছেন এবং জেল-জুলুম সহ্য করে বিএনপিকে সুসংগঠিত রেখেছেন, তাঁদের অবদান অনস্বীকার্য। আগামী দিনের নতুন বাংলাদেশ গঠনে এবং দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে এসব ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে—এমনটাই আমাদের প্রত্যাশা।”

পরিশেষে, দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই