বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার

সিটি নিউজ / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা, জিআর-সিআর পরোয়ানাভুক্ত এবং অন্যান্য অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নিরব (২০), মো. ফয়সাল (২৫), মো. বাবু (২৮), ইমন হোসেন (৩০), মো. আলামিন (২০), আরিয়ান (২৬), গনি কাওসার (৩৮) এবং আজিজুল ইসলাম (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ জন চুরির মামলার আসামি, ২ জন জিআর ও সিআর পরোয়ানাভুক্ত এবং বাকি ৬ জন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে এবং মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই