বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

পদ্মা অয়েলে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

সিটি নিউজ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মচারীদের কাছে ২০ লাখ টাকা এককালীন ও প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান জানান, চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে কর্মরত চেকার মো. রফিকুল ইসলামকে গত ১ জুলাই সকালে হোয়াটসঅ্যাপে ফোন করেন ফয়সাল। ফোনে তিনি ডিপোর সংশ্লিষ্ট কর্মীদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। রফিকুল ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফয়সাল তাকে ভয়ভীতিসহ খুন-জখমের হুমকি দেন। এরপরও বিভিন্ন সময়ে ফোন করে একই হারে চাঁদা দাবি ও হুমকি অব্যাহত রাখা হয়।

পরবর্তীতে গত ১ আগস্ট সকাল সোয়া ১১টার দিকে ফয়সাল অজ্ঞাতনামা ১০-১২ জন সহযোগীকে নিয়ে গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে বেআইনিভাবে প্রবেশ করেন। সেখানে উপস্থিত কর্মীদের কাছে আবারও একই অঙ্কের চাঁদা দাবি করা হয়। কর্মীরা চাঁদা দিতে রাজি না হলে আসামিরা মারমুখী আচরণ করেন। একই সঙ্গে চাঁদা না দিলে ডিপোতে চাকরি করতে দেওয়া হবে না এবং বিষয়টি নিয়ে থানা বা আদালতে অভিযোগ করলে কর্মীদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।

ফয়সালের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের এটিই প্রথম ঘটনা নয়। এর আগে গত মার্চ মাসে সিদ্ধিরগঞ্জের ব্যবসায়ী দেলোয়ার হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে জানান, ফয়সাল ও তার অনুসারীরা তাদের ড্রেজার ব্যবসা থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন এবং এ নিয়ে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন।

তাছাড়া গত ১ আগস্ট পদ্মা অয়েলের গোদনাইল ডিপোর এটিএফ (এভিয়েশন টারবাইন ফুয়েল) ডেলিভারি পয়েন্টে কর্মী পরিবর্তনকে কেন্দ্র করে ফয়সাল ও তার সহযোগী সজীব ভূঁইয়াসহ ১৫ থেকে ২০ জনের একটি দল ডিপোর ভেতরে প্রবেশ করে নবনিযুক্ত কর্মীদের অবিলম্বে কাজ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ উঠেছিল।

গ্রেপ্তারকৃত কৃষক দল নেতা ফয়সালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই