সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

“এই দায়িত্বকে বড় আমানত মনে করি”

সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের নতুন সভাপতি সাগর

সিটি নিউজ / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের নতুন এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাকিবুর রহমান সাগর।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুসরণ করে গত ১১ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আগামী ছয় মাসের জন্য এই এডহক কমিটির অনুমোদন দেয়।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মো. রাকিবুর রহমান সাগর ছাড়াও সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. আতিকুর রহমান, অভিভাবক সদস্য হিসেবে মো. মোহসীন হোসেন এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. রাকিবুর রহমান সাগর বলেন, “মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি, বিশেষ করে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্বকে আমি সম্মানের পাশাপাশি একটি বড় আমানত হিসেবে মনে করি।”

বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় তৈরি এবং শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই