একতা সংঘের (প্রাক্তন বালক সমিতি) প্রতিষ্ঠাতা সভাপতি ও এক সময়ের হোসিয়ারী ব্যবসায়ী স্বর্গীয় দীনেশ মন্ডল দুখাইয়ের ৩৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ প্রার্থণা ও প্রসাদ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে বন্দরের বাজার মন্দিরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বর্গীয় দীনেশ মন্ডল দুখাইয়ের পরিবারের পক্ষে তার পুত্র শ্রী ঋশিকেশ মন্ডল মিঠু এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক পারভেজ মল্লিক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ”বিশিষ্ট ব্যক্তিত্ব ও বন্দর অঞ্চলের কৃতি সন্তান শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু ভাইয়ের বাবা শ্রী দীনেশ মন্ডল দুখাই সাহেবের ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন। আসলে মিঠু ভাই সবসময়ই বন্দর এই থানাধীন এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যেই উনি সবসময় এই উদ্যোগ নিয়ে থাকেন। তার আব্বার আসলেই জীবন ধন্য যে, এমন একজন সন্তান উনি পৃথিবীর বুকে রেখে গিয়েছেন। তার আব্বার আজকের ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিঠু ভাই তার ধর্মীয় সকল শিশু এবং লোকদেরকে নিয়ে যে একটি সুন্দর আয়োজন করেছেন, এজন্য আমি আমার এই বিএনপি পরিবারের পক্ষ থেকে মিঠু ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাই।
পারভেজ মল্লিক বলেন, মিঠু ভাইয়ের বাবাও খুব ভালো মানুষ ছিলেন। ব্যক্তিগতভাবে আমাদের বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের ব্যবসার সাথে উনিও যুক্ত ছিলেন, ওনারও ডাইং এর ব্যবসা ছিল। ওনার আব্বার সাথেও আমার আব্বার খুব ভালো সুসম্পর্ক ছিল। তার জীবন দশাতে তিনি কোন দিন মানুষের মনে কোন কষ্ট দিয়ে থাকেননি। মানুষের কল্যাণের জন্য সবকিছু করার চেষ্টা করেছেন তার দিক থেকে। তাই আমি মিঠু ভাইকে বলব, তার বাবা দুখাই মন্ডলের নামকে আরও উজ্জ্বল করার জন্য মিঠু ভাইকে সামাজিক কাজের জন্য আরো উৎসাহ দেব এবং মিঠু ভাইও যদি এই সমাজের কল্যাণমুখী কাজের জন্য আমাদের কোন সহযোগিতার প্রয়োজন মনে করে থাকে আমাদেরকে বলবে। ইনশাল্লাহ আমরা এই মিঠু ভাইয়ের সাথে ধর্মীয় এবং সামাজিক যেকোনো কর্মকাণ্ডে তার থাকব, ইনশাল্লাহ।
দীনেশপুত্র মিঠু বলেন, ”আজকে আপনারা জানেন আমার বাবার ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমি এই মন্দিরে প্রার্থনা, প্রসাদ বিতরণ অনুষ্ঠান করেছি। আমি সামাজিক কাজের সাথে জড়িত। আজ আমার বাবার কাজটা করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর্শিবাদ করবেন, আগামীতেও যাতে সবসময় আপনাদের সাথে থাকতে পারি। এবং আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে সে স্বর্গবাসী হয়, তার আত্মার শান্তি হয়। আর আমাদের যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন।”
বক্তব্য শেষে স্বর্গীয় দীনেশ মন্ডল দুখাইয়ের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়। প্রার্থণা শেষে উপস্থিত শিশুসহ সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এসময় স্বর্গীয় দীনেশ মন্ডল দুখাইয়ের মেয়ে ও নাতিসহ তার অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।