রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

দুর্গাপূজা উপলক্ষে নাসিক ১৪নং ওয়ার্ডসহ মহানগরবাসীকে মনির হোসেন খানের শারদীয় শুভেচ্ছা

সিটি নিউজ / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পবিত্র শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ নারায়ণগঞ্জ মহানগরবাসীকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন খান।

বুধবার (১৪ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ও শুভেচ্ছা বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মো. মনির হোসেন খান বলেন, “বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা মানেই আনন্দ, মিলন ও শান্তির বার্তা। হিন্দু সম্প্রদায় যাতে তাদের এই ধর্মীয় উৎসব অত্যন্ত উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন করতে পারে, সেজন্য আমরা সকলের পাশে আছি। আবহমানকাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে।”

তিনি আরও বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি নাসিক ১৪ নম্বর ওয়ার্ডের অধিবাসীসহ নারায়ণগঞ্জ মহানগরীর সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। এই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। সমাজ থেকে দূর হোক হিংসা-বিদ্বেষ, প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও ঐক্য।”

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি পূজা চলাকালীন সময়ে সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় প্রশাসন, সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনসাধারণের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই