সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক প্রীতি ও শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ-সভাপতি শেখ সালেহ্ আহমেদ রনি এবং মশিউর রহমান চৌধুরী এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে জেলা ছাত্রদলের সাবেক জনপ্রিয় সভাপতি জাকির খানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “উৎসবের আবহ মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়। হাজার বছরের ঐতিহ্যবাহী এ ভূখণ্ডে আবহমানকাল ধরে সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও শ্রদ্ধাবোধ বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করে আসছে।”
কৃষকদল নেতৃবৃন্দ নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ উৎসব উদ্যাপনের শুভকামনা জানান এবং সমাজের সকল স্তরে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।