বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে জাকির খানের পক্ষে ঋষিকেশ মন্ডল মিঠুর শুভেচ্ছা

সিটি নিউজ / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব এবং মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জাকির খানের পক্ষ থেকে তিনি এ শুভেচ্ছা জানান। 

এক শুভেচ্ছা বার্তায় ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, “রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র এবং আনন্দঘন একটি উৎসব। আবহমান কাল ধরে বাংলাদেশে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। জাকির খানের পক্ষ থেকে আমি নারায়ণগঞ্জ মহানগরসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বীকে এই উৎসবের আন্তরিক শুভেচ্ছা জানাই।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে সমাজ থেকে সকল অন্যায়, অবিচার ও কলুষতা দূর হোক এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন আগামীতেও নারায়ণগঞ্জে অক্ষুণ্ণ থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই