নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাংসদ অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক উপদেষ্টা আবুল কাউসার আশার দ্রুত রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন।
শনিবার (১৩ জুন) সকালে এক বিবৃতিতে তিনি দেশবাসীর কাছে এ দোয়া কামনা করেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম জনপ্রিয় নেতা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি আবুল কাউসার আশা ভাই অসুস্থ। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি আমি আমার দলীয় সকল নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসী সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। মহান রাব্বুল আল আমিন যেন আমাদের প্রাণপ্রিয় ভাই ও রাজনৈতিক অভিভাবককে দ্রুত সুস্থতা দান করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন, এ কামনা করি।