শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

চার ধাপে নারায়ণগঞ্জের ৩৯টি ইউনিয়ন পরিষদে ভোট; আড়াইহাজার দিয়ে শুরু

সিটি নিউজ / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিতব্য এই নির্বাচনের প্রথম চার ধাপে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মোট ৩৯টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২১ জানুয়ারি আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণের মধ্য দিয়ে জেলার ইউপি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী ইউপি নির্বাচনের এই তালিকা প্রকাশ করা হয়।

ইসির রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি এবং রূপগঞ্জ উপজেলার ৭টিসহ মোট ১৪টি ইউনিয়নে ভোট হবে। তৃতীয় ধাপে ২৯ এপ্রিল বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে এবং চতুর্থ ধাপে আগামী ১৩ মে সোনারগাঁও উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশে পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউপিতে ভোট হবে। এর মধ্যে প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।

আগের রোডম্যাপ অনুযায়ী, পঞ্চম ধাপের ভোট আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা করবেন।

সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, “পঞ্চম ধাপে ইচ্ছা করেই ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই