শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ডেঙ্গু আক্রান্ত ঋষিকেশ মণ্ডল মিঠুর বাড়িতে সনাতন সংগঠনের শীর্ষ নেতারা

সিটি নিউজ / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ উদযাপন পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক ঋষিকেশ মণ্ডল মিঠু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মিঠুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বন্দরে তাঁর নিজ বাসভবনে ছুটে যান বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক মানিক চন্দ্র সরকার।

প্রিয় সহকর্মীর ডেঙ্গু আক্রান্ত হওয়ার সংবাদ পেয়ে মানিক চন্দ্র সরকারের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও তাঁর বাসায় উপস্থিত হন। সে সময় তাঁরা ঋষিকেশ মণ্ডল মিঠুর শারীরিক ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে প্রার্থনা করেন।

সৌহার্দ্য ও সহমর্মিতার বার্তা দিয়ে নেতৃবৃন্দ জানান, ঋষিকেশ মণ্ডল মিঠু একজন নিবেদিতপ্রাণ মানবতাবাদী ও সামাজিক-সাংগঠনিক কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয় ব্যক্তিত্ব। কঠিন সময়ে সহকর্মীদের এভাবে পাশে দাঁড়ানো ও খোঁজখবর নেওয়া তাঁদের মধ্যকার গভীর পারস্পরিক ভ্রাতৃত্ববোধেরই বহিঃপ্রকাশ।

উক্ত সাক্ষাৎকালে মানিক চন্দ্র সরকারের সাথে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু ফোরামের সহ-সভাপতি সহদেব দাস হীরা, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত চন্দ্র দাস ও প্রচার সম্পাদক সঞ্জীব দাস। এছাড়া নারায়ণগঞ্জ জেলা হিন্দু যুব ফোরামের সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মোহন দাস এবং জনি সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই