বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় ক্ষুব্ধ এমপি কালাম, ব্যবস্থা নেওয়ার সুপারিশ

সিটি নিউজ / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এমপি অ্যাডভোকেট আবুল কালাম

কার্যাদেশ (Work Order) পাওয়ার পরও দীর্ঘ সময় অতিবাহিত হলেও সড়ক সংস্কারের কাজ শুরু না করার অভিযোগ উঠেছে মেসার্স মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামক এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে সুপারিশ করেছেন নারায়ণগঞ্জ-৫ (২০৮) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।

চিঠি সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ বাস স্টেশন থেকে মোগড়াপাড়া ডিগ্রী কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন একটি জনকল্যাণমুখী প্রকল্প। উক্ত কাজটি সম্পাদনের জন্য ‘মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড’কে কার্যাদেশ দেওয়া হয়েছিল।

তবে অভিযোগ উঠেছে, কার্যাদেশ পাওয়ার পর দীর্ঘ দিন পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি বিভিন্ন অযৌক্তিক অজুহাতে কাজ না করে টালবাহানা করে আসছে। এতে বর্তমানে রাস্তাটি অত্যন্ত জরাজীর্ণ ও বেহাল অবস্থায় পরিণত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু না হলে রাস্তাটি পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এমন পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় এমপি আবুল কালাম সড়কটির সংস্কার কাজ অনতিবিলম্বে শুরু করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা প্রদান অথবা চুক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশক্রমে সুপারিশ জানিয়েছেন।

চিঠিটির অনুলিপি প্রয়োজনীয় অবগতির জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং বন্দর উপজেলা নির্বাহী অফিসারসহ (ইউএনও) সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই