নারায়ণগঞ্জের ফতুল্লার গলাচিপা রুপার বাড়ি এলাকায় মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে একতা, সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের আহ্বানে প্রতিবেশী নিরাপত্তা কমিটি (প্রনিক) কর্তৃক আয়োজিত ‘গলাচিপা সম্মেলন, জুলাই-২০২৬’ এ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।
সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, গলাচিপাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ প্রশংসনীয়। মাদক নির্মূলে পুলিশ, র্যাব ও বিজিবিকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। তিনি এলাকায় একটি খেলার মাঠ, একটি লাইব্রেরি এবং খাসজমি থাকলে জনকল্যাণে বরাদ্দ দেওয়ার বিষয়েও আশ্বাস দেন। এ ধরনের উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ারও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিটি করপোরেশন ও রাজনৈতিক নেতারা অংশ নিয়ে মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগ, যৌথ অভিযান এবং মাদকাসক্তদের পুনর্বাসনের ওপর আলোচনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন; প্রশাসক, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ; চেয়ারম্যান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ; সিও, ৬২ বিজিবি ব্যাটেলিয়ন, নারায়ণগঞ্জ; সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ; আয়োজক কমিটিসহ এলাকার জনগণ।