রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

গলাচিপায় মাদক ও সন্ত্রাস রুখতে ‘প্রনিক’র সম্মেলন অনুষ্ঠিত

সিটি নিউজ / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার গলাচিপা রুপার বাড়ি এলাকায় মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে একতা, সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের আহ্বানে প্রতিবেশী নিরাপত্তা কমিটি (প্রনিক) কর্তৃক আয়োজিত ‘গলাচিপা সম্মেলন, জুলাই-২০২৬’ এ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।

সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, গলাচিপাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ প্রশংসনীয়। মাদক নির্মূলে পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। তিনি এলাকায় একটি খেলার মাঠ, একটি লাইব্রেরি এবং খাসজমি থাকলে জনকল্যাণে বরাদ্দ দেওয়ার বিষয়েও আশ্বাস দেন। এ ধরনের উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ারও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিটি করপোরেশন ও রাজনৈতিক নেতারা অংশ নিয়ে মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগ, যৌথ অভিযান এবং মাদকাসক্তদের পুনর্বাসনের ওপর আলোচনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন; প্রশাসক, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ; চেয়ারম্যান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ; সিও, ৬২ বিজিবি ব্যাটেলিয়ন, নারায়ণগঞ্জ; সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ; আয়োজক কমিটিসহ এলাকার জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই