রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা জিয়ার মাতৃবিয়োগে মিঠুর শোক-সমবেদনা

সিটি নিউজ / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার মা হামিদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু।

শুক্রবার (২১ আগস্ট) রাতে জিয়ার মাতৃবিয়োগের খবর পাওয়ার সাথে সাথে তিনি এ শোক ও সমবেদনা

শোকবার্তায় তিনি বলেন, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা রাজপথের লড়াকু সৈনিক মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার মায়ের মৃত্যুতে আমরা শোকাহত। মায়ের মৃত্যু একজন সন্তানের জীবনে অপূরণীয় ক্ষতি। আমি জিয়া ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান সৃষ্টিকর্তা যেন তার মায়ের আত্মায় শান্ত দান করেন এবং শোকাহত পরিবারকে যেন এ শোক সহ্য করার শক্তি দান করেন।

প্রসঙ্গত, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার মা হামিদা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চার কন্যা, একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই