বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সকলকে বিএনপি নেতা খোকন সাহার শুভেচ্ছা

সিটি নিউজ / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সাহা।

এক শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা খোকন সাহা বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অত্যন্ত পবিত্র ও আনন্দঘন একটি উৎসব।

তিনি আশা প্রকাশ করে বলেন, রথযাত্রার এই শুভ ক্ষণে মানুষের মধ্যে পারস্পরিক মৈত্রী, শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। পবিত্র এই উৎসবের আলোয় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ নেমে আসুক।

খোকন সাহা তাঁর বার্তায় আরও আহ্বান জানান, সকল ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। পরিশেষে, তিনি রথযাত্রা উৎসবের সার্বিক সাফল্য ও সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই