নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের অন্যতম সক্রিয় ও জনপ্রিয় নেতা বাপ্পী শিকদার চিশতির সদ্যজাত কন্যাসন্তান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জন্মের পর পরই শিশুটির তীব্র ঠান্ডা জনিত সমস্যা দেখা দেয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সাইনবোর্ড সংলগ্ন নবজাতক বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে।
সদ্যজাত কন্যাসন্তানের আকস্মিক এই অসুস্থতায় বাবা বাপ্পী শিকদার ও তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। সন্তানের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করেছেন তিনি। একই সাথে তিনি নারায়ণগঞ্জ সদর থানা যুবদল, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর নিকট আন্তরিক দোয়া কামনা করেছেন।
বাপ্পী শিকদার চিশতি এক আবেগঘন বার্তায় বলেন, “আমার কলিজার টুকরো সদ্যজাত কন্যাসন্তানটি হাসপাতালে চিকিৎসাধীন। একজন বাবা হিসেবে এই মুহূর্তটি অত্যন্ত কষ্টের। আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আমার ছোট্ট মা-মনিটার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের কোলে ফিরিয়ে দেন।”
এদিকে যুবদল নেতার কন্যার অসুস্থতার খবর পেয়ে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের অনেকেই তার খোঁজখবর নিচ্ছেন এবং শিশুটির দ্রুত আরোগ্য কামনা করছেন।