শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সিটি নিউজ / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শুক্রবার (০১ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ বুদ্ধ বিহারে (নারায়নগঞ্জ শাসনরক্ষিত ধ্যান কেন্দ্র) এ শুভেচ্ছা বিনিময় করেন পরিষদের নেতৃবৃন্দরা।

এসময় বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের সাথে কুশলবিনিময়ও করেন জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। এছাড়া নারায়ণগঞ্জ ঐক্য পরিষদের পক্ষ থেকে সকল বৌদ্ধ ধর্মাবলম্বীসহ দেশের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

পরে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন তারা। তারা বলেন, বুদ্ধ পূর্ণিমা মানবতার মুক্তি, শান্তি, মৈত্রী ও অহিংসার মহান বার্তা বহন করে। গৌতম বুদ্ধের শিক্ষা আজও বিশ্বমানবতার জন্য অনুকরণীয় ও প্রাসঙ্গিক। তাঁর বাণী মানুষে মানুষে সম্প্রীতি, সহমর্মিতা ও ন্যায় প্রতিষ্ঠায় আমাদের অনুপ্রাণিত করে।

নেতৃবৃন্দ আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একসাথে বসবাস করছে, যা আমাদের গৌরবের বিষয়।

তারা আশা প্রকাশ করে, বুদ্ধ পূর্ণিমার পবিত্র এই দিনে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ শাসনরক্ষিত ধ্যান কেন্দ্রের (বুদ্ধ বিহার)অধ্যক্ষ ভান্তে চন্দ্র বংশ ভিক্ষু, সহ অধ্যক্ষ অশিন পান্না দিপা, অসিম বড়ুয়া, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগরের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, জেলা ঐক্য পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য গোবিন্দ চন্দ্র দাস, অশোক সরকার অর্জুন দাস, তুলশী ঘোষ, সদর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি সুমন ঘোষসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই