শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সোনারগাঁয়ে জাগো হিন্দু পরিষদের উপজেলা সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সিটি নিউজ / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

সোনারগাঁও প্রতিনিধি: সোনারগাঁও উপজেলার বাঘাব এলাকার বানীনাথপুর শ্রী শ্রী গৌড়নিতাই আখড়া মন্দিরে জাগো হিন্দু পরিষদ সোনারগাঁও উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী উপজেলা সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাগো হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটি, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, জাগো হিন্দু পরিষদের সামাজিক কর্মকাণ্ড ইতিমধ্যে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সনাতনী সম্প্রদায়ের যে কোনো প্রয়োজনে তাঁর দল পাশে থাকবে। ভবিষ্যতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আবাস পাওয়া গেলে জাগো হিন্দু পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া বক্তারা বলেন, জাগো হিন্দু পরিষদ দীর্ঘদিন ধরে সনাতনী সম্প্রদায়ের পাশে থেকে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সংগঠনটি ইতোমধ্যে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। উদ্বোধকের বক্তব্যে জাগো হিন্দু পরিষদের কেন্দ্রীয় সভাপতি সঞ্জয় কুমার বনিক বলেন, দলমত নির্বিশেষে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়াই তাদের মূল লক্ষ্য।

সম্মেলনে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সোনারগাঁও উপজেলা জাগো হিন্দু পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। একই সাথে জামপুর ইউনিয়ন এবং সাদিপুর ইউনিয়নের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি প্রকাশ করা হয়।

সোনারগাঁও উপজেলা জাগো হিন্দু পরিষদের আহ্বায়ক সুমন পালের সভাপতিত্বে এবং সদস্য সচিব পঙ্কজ সরকার ও যুগ্ম সদস্য সচিব সঞ্জয় দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির উপজেলা উপদেষ্টা ও পার্থিব সেবা সংঘের নেতৃ অমূল্য কুমার দাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা জাগো হিন্দু পরিষদের সভাপতি সঞ্জীবন মণ্ডল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রান্তিক সাহা, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি উজ্জ্বল ঘোষ, সাধারণ সম্পাদক জনি ভৌমিক, জেলা শাখার সহ-সভাপতি চন্দন দে, যুগ্ম সাধারণ সম্পাদক অভি রায়, বন্দর উপজেলা কমিটির উপদেষ্টা শিবু দাস, আহ্বায়ক রঞ্জিত দাস এবং রূপগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক সবুজ দাস।

এছাড়া স্থানীয় বিএনপি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সেন্টু, সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, শ্রী শ্রী গৌড় নিতাই আখড়ার সভাপতি বাবু, সোনারগাঁও কেন্দ্রীয় মহাশ্মশানের আহ্বায়ক নীল উৎপল রায় এবং জাগো হিন্দু পরিষদ সোনারগাঁও উপজেলার সাবেক সভাপতি বিমল চন্দ্র দাস ও সাবেক সাধারণ সম্পাদক টিপু বনিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই