বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

সিটি নিউজ / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির এক অজ্ঞাত ট্রাকের চাপায় মো. রাজু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে সাইনবোর্ড-চাষাঢ়া সড়কের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া চাঁদপুর সদর থানার বিশনন্দী গ্রামের মৃত ইব্রাহিম মুন্সীর ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি রাব্বানী নগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে রাজু মিয়া সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুত গতিতে আসা একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় তিনি রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

খানপুর হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজু মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর নিহতের স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে শেষকৃত্য ও দাফনের জন্য চাঁদপুরে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যান।

ঘটনার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। ফলে এ বিষয়ে কোনো আইনি প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। পুলিশ ঘাতক ট্রাকটি ও তার চালককে শনাক্ত করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই