রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীর শাহাদাৎ বার্ষিকীতে জাকির খানের উদ্যোগে দোয়া

সিটি নিউজ / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য আব্দুল মতিন চৌধুরীর ১৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৯ আগস্ট) বাদ আসর শহরের ২নং রেলগেটস্থ মহানগর বিএনপির কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে ‘মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন’-এর ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন।

অনুষ্ঠানে প্রয়াত আব্দুল মতিন চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, মতিন চৌধুরী নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে বহু যোগ্য রাজনৈতিক নেতা তৈরি করেছেন এবং অনেকের সংসদ সদস্য ও মন্ত্রী হওয়ার পথ সুগম করেছেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লংমার্চ কর্মসূচির সময় নারায়ণগঞ্জে স্থানীয় রাজনৈতিক বাধা ও ষড়যন্ত্র মোকাবিলায় মতিন চৌধুরীর সাহসী ও দূরদর্শী নেতৃত্বের কথা তিনি স্মরণ করেন। তিনি বলেন, জাকির খানসহ তৎকালীন রাজপথের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে মতিন চৌধুরী প্রতিরোধ গড়ে তুলেছিলেন বলেই সেদিন খালেদা জিয়ার সেই লংমার্চ সফল হয়েছিল। মতিন চৌধুরী আজ শারীরিকভাবে বেঁচে না থাকলেও তিনি চিরকাল নারায়ণগঞ্জের রাজনীতি, মাটি ও মানুষের হৃদয়ে শ্রদ্ধার সাথে বেঁচে থাকবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, মহানগর বিএনপি নেতা দিদার খন্দকার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন, সাবেক ছাত্রদল নেতা নূর হানিফ, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও এডিশনাল পিপি অ্যাডভোকেট রাজীব মন্ডল, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন এবং জেলা গার্মেন্টস শ্রমিক দলের আহ্বায়ক ইসমাইল হোসেন কাউসার।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, দপ্তর সম্পাদক লিমন ভূঁইয়া, প্রজন্ম দল নেতা সুমন মাহমুদ, সাবেক ছাত্রদল নেতা রাকিব হাসান রাজ, লিংরাজ খান, জনী দেওয়ান, সাজু দেওয়ান, মোজাম্মেল, বিল্লালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নানা স্তরের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে প্রয়াত আব্দুল মতিন চৌধুরী, বেগম খালেদা জিয়া এবং সকল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই