ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকায় এক আনন্দঘন ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। জাগো হিন্দু পরিষদ সোনারগাঁও উপজেলা মোগরাপাড়া ইউনিয়ন কমিটির উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মোগরাপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি সঞ্জয় দাস প্রার্থীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজেশ দাসের বলিষ্ঠ সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সুজন দাস। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্মানিত সভাপতি সঞ্জীবন মণ্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি চন্দন দে, মহানগর কমিটির সম্মানিত সভাপতি উজ্জ্বল ঘোষ, সাধারণ সম্পাদক জনি ভৌমিক, বন্দর উপজেলার সম্মানিত উপদেষ্টা শিবু চন্দ্র দাস, সোনারগাঁও উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক পংকজ সরকার এবং যুব বিষয়ক সম্পাদক রাতুল ভট্টাচার্য। এছাড়াও বর্ণাঢ্য এই শোভাযাত্রায় কাবিলগঞ্জ পঞ্চায়েত কমিটি ও ভৈরবদী পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দসহ জাগো হিন্দু পরিষদের জেলা, মহানগর ও সোনারগাঁও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
কাবিলগঞ্জ থেকে শুরু হওয়া এই আনন্দ শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। শ্রীকৃষ্ণের আগমনী বার্তাকে ঘিরে ভক্তদের জয়ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে এবং উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি সমাপ্ত হয়।