শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জাকির খানের পক্ষ থেকে বিশুদ্ধ পানি বিতরণ

সিটি নিউজ / ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আনন্দমুখর ও বর্ণাঢ্য শোভাযাত্রায় আগত হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্তদের মাঝে বিশুদ্ধ বোতলজাত পানি বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে নগরীর ১নং রেলগেট এলাকায় মহানগর পূজা উদযাপন ফ্রন্ট এবং মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ব্যানারে এই পানি বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ভক্তদের হাতে পানির বোতল তুলে দেন মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু এবং মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট রাজীব মন্ডল।

পানি বিতরণ শেষে শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত নারায়ণগঞ্জের মাটি। প্রতিবছরের ন্যায় এবারও জন্মাষ্টমীর উৎসবে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে। এই দীর্ঘ শোভাযাত্রায় তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ানোর যে মানবিক উদ্যোগ জাকির খান নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। সনাতন ধর্মাবলম্বীদের প্রতি তার এই ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমরা কৃতজ্ঞ।”

অ্যাডভোকেট রাজীব মন্ডল বলেন, “উৎসব যার যার, রাষ্ট্র সবার। ধর্মীয় উৎসবগুলো আমাদের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। জননেতা জাকির খানের নির্দেশে আমরা সাধারণ মানুষের সেবায় আজ এখানে উপস্থিত হয়েছি। ভবিষ্যতেও আমরা নারায়ণগঞ্জের যেকোনো ধর্মীয় ও সামাজিক উৎসবে সাধারণ মানুষের পাশে থেকে এভাবেই সেবা করে যাব।”

পানি বিতরণকালে বন্দর থানা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য শুভ সাহা, পার্থ দাস, রংবীর দাস, প্রণয় দাস, নিলয় দাস , নিরব দাস ও বিজয় দাসসহ মহানগর পূজা উদযাপন ফ্রন্ট এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই