বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শিশুদের বিনোদনে দেড় কোটি টাকায় সাজবে জিউস পুকুর: অ্যাড. সাখাওয়াত

সিটি নিউজ / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের শিশু-কিশোরদের বিনোদনের খোরাক জোগাতে এক নতুন উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। শহরের ঐতিহাসিক জিউস পুকুরটিকে দেড় কোটি টাকা ব্যয়ে সংস্কার ও সৌন্দর্যবর্ধন করার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। মঙ্গলবার সকালে নগরীর পশ্চিম দেওভোগ ভূঁইয়ারবাগ এলাকার বিদ্যানিকেতন হাইস্কুল মিলনায়তনে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে কিশোরীদের মাসব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সুখবর দেন।

নগরীতে শিশুদের খেলাধুলা ও বিনোদনের পর্যপ্ত জায়গার অভাবকে চিহ্নিত করে প্রশাসক জানান, জিউস পুকুরটিকে পরিচ্ছন্ন করে ব্যবহার উপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল পানির উৎসকে ঘিরে চারপাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হবে, যেন স্থানীয় শিশু-কিশোর ও তরুণরা নিরাপদ পরিবেশে সময় কাটানো এবং খেলাধুলার সুযোগ পায়।

একই সঙ্গে ক্যানসার প্রতিরোধে সরকারের পাশাপাশি বিশেষ পদক্ষেপ নিয়েছে সিটি করপোরেশন। বিনামূল্যে ১০ থেকে ১২ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে। বাজারে এই একটি ভ্যাকসিনের দাম প্রায় ১,৫০০ টাকা হলেও সিটি করপোরেশনের নিজস্ব উদ্যোগে বিভিন্ন স্কুলে ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের এই সেবার আওতায় আনা হচ্ছে।

অনুষ্ঠানে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। এডিস মশার বিস্তার রোধে চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানিয়ে প্রশাসক জানান, ইতোমধ্যে নগরজুড়ে মশা নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিদ্যানিকেতন ট্রাস্ট ও সিটি করপোরেশনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে সংস্থার স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাফিয়া ইসলাম, ডা. শেখ মোস্তফা আলী, বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, ট্রাস্ট সদস্য অ্যাডভোকেট নবী হোসেন, মনির হোসেন খান এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহাসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই