শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী: মালিক-শ্রমিক ঐক্যপরিষদের দোয়া মাহফিলে জাকির খান

সিটি নিউজ / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৫ জুন) দুপুরে নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনালস্থ মরহুম সোহেল আহমেদ জামে মসজিদের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।

দোয়া মাহফিলে বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক চেয়ারপার্সন বেগম খালেদার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করা হয়। দোয়া শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ, নিউ বন্ধন পরিবহনের চেয়ারম্যান মোস্তফা মহসিন টিটু, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আকরাম প্রধান, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মো: ফারুক হোসেন, নিউ বন্ধন পরিবহনের পরিচালক দেলোয়ার হোসেন দেলু, সাদ্দাম হোসেন, শাহাদাৎ হোসেন লিটন খান, মো: রতন, উৎসব পরিবহনের পরিচালক মো: নাজিম উদ্দীন, মাহবুবুর রহমান রতন, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক পারভেজ মল্লিক, জেলা কৃষক দলের সহ সভাপতি শেখ সালেহ্ আহমেদ রনি, মশিউর রহমান চৌধুরী, মো: সেলিম, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সেলিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মো: লিটন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই