রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেতা মন্টির উদ্যোগে দোয়া ও নেওয়াজ বিতরণ

সিটি নিউজ / ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় নগরীর দেওভোগ নগর পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মন্টির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল আল ইউসুফ খান টিপু এবং বিশেষ অতিথি হিসেবে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও মহানগর মহিলাদলের সভাপতি দিলারা মাসুদ ময়না উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক চেয়ারপার্সন বেগম খালেদার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

মহানগর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মন্টির সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফরিদ হোসেন, আনিসুর রহমান,যুবদল নেতা জে বি এন সালাউদ্দিন, জহির উদ্দিন, পারভেজ, কামাল হোসেন, মোঃ নাজমুল, মোঃ জহিরুল ইসলাম সিকু, মাহবুব আলম সুমন, মোঃ মোতালেব হোসেন, মোঃজাহাঙ্গীর, মোঃরিরন, যুবদল নেতা সোহেল, যুবদল নেতা রুবেল হােসেন, তানভীর হােসেন,সুমন ঘােষ। কামাল,শাহ আলম, সুমন, হৃদয়, মইন, নাজিম শেখ, মাইনুদ্দিন, মোঃ আসিফ, আলী জায়েদ মিশর,মোঃ নাজমুল হোসেন, জসিম, মোঃ আপন, মোঃ মিজু, নাঈম মেরাজ, সোহান, শয়ন, অনয়, রেজওয়ান সহ অসংখ্য নেতৃবৃন্দ। ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই