রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে গোগনগর ইউনিয়ন বিএনপির দোয়া ও নেওয়াজ বিতরণ

সিটি নিউজ / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর শীতলক্ষ্যা সেতু সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোগনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাডভোকেট আবুল কালাম উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার উপস্থিত ছিলেন।

গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি কবির হোসেন শিকদার, সহ সভাপতি মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, প্রচার সম্পাদক আক্তার হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন কাবিল মেম্বার, জাসাস নেতা ইয়ার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জীবন মোল্লা, বিএনপি নেতা দেলোয়ার হোসেন সরদার, মো: কাসেম ও ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলহানসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই