বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে মন্ডলপাড়াস্থ শীতল মন্দির এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাসিক ১৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাডভোকেট আবুল কালাম উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার উপস্থিত ছিলেন।
১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: শওকত আলী লিটনের সভাপতিত্বে দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন জেকির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সভাপতি মাসুদ চৌধুরী, সহ সভাপতি ফেরদাউসুর রহমান, সহ সাধারণ সম্পাদক রিপন, ১৫নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো: সুলতান, বিএনপি নেতা মিলন, বাবুল, মনির মল্লিক প্রমূখ।