শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে জাকির খানের দোয়া ও নেওয়াজ বিতরণ

সিটি নিউজ / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) নগরীর দেওভোগ সাকিম আলী জামে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রবি ও প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সবুর খান সেন্টু উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক চেয়ারপার্সন বেগম খালেদার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করা হয়। দোয়া শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আকরাম প্রধান, মহানগর মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, সাবেক ছাত্রদল নেতা নূর হানিফ, দেলোয়ার হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম হোসেন, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক পারভেজ মল্লিক, জেলা কৃষক দলের সহ সভাপতি শেখ সালেহ্ আহমেদ রনি, মশিউর রহমান চৌধুরী, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সুমন মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রাজ, সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ইরফান ভূঁইয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই