সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশে সব ধর্মের মানুষ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক অত্যন্ত পবিত্র ও আনন্দের উৎসব। এই উৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে এবং দেশের সার্বিক উন্নয়নে সবাই একসাথে কাজ করে যাবেন।