রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

পাইকপাড়ায় যুব সমাজের সমাবেশে বিভা হাসান

“মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজন ইস্পাতকঠিন ঐক্য”

সিটি নিউজ / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডস্থ পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাইকপাড়া যুবসমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশের সিনিয়র সহ-সভাপতি আফসানা আফরোজ বিভা (বিভা হাসান)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের বিস্তার রোধে কেবল সভা-সমাবেশই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সমাজের সকল স্তরের মানুষের ইস্পাতকঠিন ঐক্য।

জিমখানা এলাকার উদাহরণ টেনে তিনি বলেন, এখানে একটি কথা না বললেই নয়, আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জের মধ্যে জিমখানার মধ্যে প্রথম স্পট ছিল, এক নাম্বার স্পট ছিল মাদকের বেচাকেনার। এইটা কিন্তু মোটামুটি একটা জিরো টলারেন্সের মধ্যে আসছে, এটা কি আপনারা জানেন? আচ্ছা, ওরা কিন্তু এখনো রাতে সজাগ থাকে। এখনো রাতে সজাগ থাকে, কোনো যারা বিক্রি করে—ডিলার, তাদের কিন্তু এলাকা ঢুকতে দেয় না। আমি আপনাদের এই কমিটিকে একটু অনুরোধ করবো ওদের কাছ থেকে একটু সহযোগিতা নেওয়ার জন্য। ওরা কীভাবে নির্মূল করেছে? ওরা ৩০ জনের একটা কমিটি করেছে, মসজিদে গিয়ে শপথ করেছে, কেউ কারো সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করে, কেউ কারো যাতে হাত না ছাড়ে।

বিভা হাসান উপস্থিত সকলের মাঝে প্রশ্ন রেখে বলেন, এখন আমরা মাদকের বিরুদ্ধে সকলেই ঐক্যমত প্রকাশ করছি তো? সবাই সবার সাথে কাঁধ মিলিয়ে কাজ করবো তো? আমি আছি ইনশাআল্লাহ! আমি যদি না মরি, আমি ভালো কাজ করতে গেলে অনেক বিতর্কিত হচ্ছি, কিন্তু আমি কিন্তু পিছপা দিচ্ছি না।

তিনি বলেন, একটা পত্রিকা আছে—লোকাল পত্রিকা, একটা ছবি সাথে আমার ছবি বসিয়ে একটা নিউজ করে, ঠিক আছে? আমি কি—সেটা কিন্তু বলতে পারে না। আমি তার জন্য কিন্তু একটুও ভয় পাই না। আমি সর্বসময় সত্যের জন্য কাজ করে গেছি এবং কাজ করে যাবো। আমি সর্বসময় আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ।

পাইকপাড়া মাদক নির্মূল কমিটির আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট সমাজসেবকরা একাত্বতা প্রকাশ করেন। এতে আরও উপস্থিত ছিলেন পাইকপাড়া বড় মসজিদ কমিটির সভাপতি নিজাম উদ্দিন মৃধা, সাবেক চেয়ারম্যান আবদুল মতিন মন্টু, বিশিষ্ট সমাজসেবক আবু সাঈদ ভূঁইয়া, তমিজ উদ্দিন সরদার, আপন ক্লাবের সভাপতি মাসুদ রানা, বিশিষ্ট সমাজসেবক ফরিদ আহমেদ মিঠু, আসলাম সরদার, নতুন জিমখানা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, রাজিব ভূঁইয়া প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতায় ও পরিচালনায় ছিলেন, পাইকপাড়া মাদক নির্মূল কমিটির সদস্য মোল্লা রাজিব, দেওয়ান মিমো, খলিলউল্লা মিশুক, মোল্লা রাজিব, ডাক্তার বিপ্লব, ফয়সাল, পুলক দেওয়ান, তান্না মোল্লা, আরাফাত মোল্লা মুকুল, বাধন দেওয়ান, সুজন সরকার, মিয়া রিপন ও রাসেল দেওয়ান সহ স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই