রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার মায়ের ইন্তেকাল

সিটি নিউজ / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার মা হামিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে খানপুর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চার কন্যা, একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলরোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে দেওভোগ এলএনএ রোডস্থ নিজ বাসভবনে নিয়ে আসা হয়। শুক্রবার পুনরায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত খানপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত ১২টায় দেওভোগ সাকিম আলী জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এদিকে জিয়াউর রহমান জিয়ার মায়ের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই