শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ভূমি ও রাজস্ব শাখায় ডিসির ঝটিকা সফর, হয়রানিমুক্ত সেবার নিশ্চয়তা

সিটি নিউজ / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

জনসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বৃহস্পতিবার আকস্মিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা ও রাজস্ব মুন্সিখানা শাখা পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার সকালে এ পরিদর্শনকালে তিনি সরাসরি সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা জানতে চান।

পরিদর্শনের সময় অফিস প্রাঙ্গণে কোনো প্রকার দালাল সক্রিয় আছে কিনা তা নিশ্চিত করতে তিনি উপস্থিত বিভিন্ন ব্যক্তির কাগজপত্র যাচাই করেন। সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে হয়রানির কোনো অভিযোগ আছে কিনা তাও খতিয়ে দেখেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, “জনগণের সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। কোনো প্রকার হয়রানি, দালালী কিংবা দুর্নীতির প্রমাণ পেলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা জনগণকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখবেন। সেবা প্রত্যাশীরা যাতে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

আকস্মিক এ পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক [রাজস্ব], অতিরিক্ত জেলা প্রশাসক [সার্বিক], ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সেবা প্রত্যাশীরা। তাদের মতে, নিয়মিত এ ধরনের পরিদর্শন ভূমি ও রাজস্ব সংক্রান্ত সেবায় দালাল ও দুর্নীতির দৌরাত্ম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই