শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

এনসিপিকে শালীনতার মধ্যে রাজনীতি করতে হবে, গুপ্ত রাজনীতি বরদাশত নয়: সাখাওয়াত

সিটি নিউজ / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ বিশাল মিছিল বের হয়।

প্রতিবাদ মিছিলটি শহরের ২ নং রেলগেট এলাকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে ক্ষুব্ধ নেতাকর্মীদের নাসির উদ্দিন পাটোয়ারী ও এনসিপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। পরবর্তীতে মিছিলটি চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। এখানে এনসিপি রাজনীতি করবে, কিন্তু তা শালীনতার মধ্যে থেকে করতে হবে। জামায়াতে ইসলামী রাজনীতি করবে দেশের আইন-কানুন মেনে। কিন্তু গোপনে বা কোনো গুপ্ত সংগঠনকে আমরা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেব না।”*

তিনি আরও বলেন, “আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। দেশের ৯৫ ভাগ মানুষ আজকে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তারেক রহমান দেশের মানুষকে উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু একটি পক্ষ আজকে ফ্যাসিবাদীদের ইন্ধনে দেশের গণতন্ত্রকে হত্যা করার অপচেষ্টা করছে। সেই ষড়যন্ত্র আমরা যেকোনো মূল্যে রুখে দেব।”*

উক্ত বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, রাশিদা জামাল, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, নারায়ণগঞ্জ সদর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই