রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বুলবুল হত্যার আসামিদের ফাঁসির দাবি, ডিসি-এসপিকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা

সিটি নিউজ / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, ‘জুলাই যোদ্ধা’ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার দায়িত্বশীল জাহিদুল ইসলাম বুলবুল হত্যার আসামিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা, বন্দর থানা ও সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে যৌথভাবে এই কর্মসূচি পালন করা হয়।

নারায়ণগঞ্জ নগরীতে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে শহর শাখায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। এ সময় তিনিসহ অন্যান্য নেতৃবৃন্দ অনতিবিলম্বে মূল অভিযুক্ত শেখ সিফাত ও তার সহযোগীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে কোনো টালবাহানা বা বিলম্ব করা হলে তৌহিদী জনতা রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এর পাশাপাশি তারা বর্তমানে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও মজবুত করার আহ্বান জানান।

সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করেন, আসামিদের বাঁচাতে এবং তাদের মামলার গতি হালকা করতে কিছু দুষ্কৃতিকারী আত্মীয়-স্বজনের বাড়িতে অগ্নিসংযোগসহ নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার বা হালকা করার যেকোনো ষড়যন্ত্রের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।

হত্যাকান্ডের বিচার কার্যকরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরারবর স্মারকলিপি পেশ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। উক্ত স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সংগঠনের সকল নেতাকর্মীকে সময়মতো উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন থানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক আ. হক, সিদ্ধিরগঞ্জ থানার অনুষ্ঠানে নগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, প্রধান বক্তা মুহা. সুলতান মাহমুদ এবং সভাপতি মুহা. ইসমাইল। এতে শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এবং সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই