সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বিবাদের জেরে জেলা ও মহানগর জমিয়তের কমিটি বিলুপ্ত, দ্রুতই আহ্বায়ক কমিটি

সিটি নিউজ / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলের কেন্দ্রীয় হাইকমান্ড। একই সাথে খুব দ্রুত সময়ের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে মুঠোফোনে প্রেস নারায়ণগঞ্জকে কমিটি বিলুপ্তির এই বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

দলীয় সূত্রে জানা যায়, সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘মজলিসে শামেলা’র বৈঠকে নারায়ণগঞ্জের সাংগঠনিক পরিস্থিতি ও নানা বিতর্কিত বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়। বিশেষ করে মহানগর কমিটিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া অভ্যন্তরীণ সমস্যা, অসন্তোষ ও সমালোচনা গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়।

মাওলানা ফেরদাউসুর রহমান জানান, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয়ভাবে তিন সদস্যের একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত দল মাঠপর্যায়ে তদন্ত শেষে সংশ্লিষ্ট কেন্দ্রীয় ফোরামে তাদের আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে প্রতিবেদনের ভিত্তিতে এবং দায়িত্বশীলদের সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর—উভয় কমিটিই বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলা সাধারণ সম্পাদক বলেন, ‘অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এই দুই ইউনিটের জন্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। নতুন আহ্বায়ক কমিটি দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করে দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কাউন্সিলের আয়োজন করা হবে।’

নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে দলটির চলমান অভ্যন্তরীণ সংকট নিরসন হবে এবং সাংগঠনিক কার্যক্রম পুনরায় গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই