বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জে কিডনি রোগীদের সুখবর দিল নাসিক প্রশাসক সাখাওয়াত

বিনোদন মার্কেটে বসছে আরও ৪০টি ডায়ালাইসিস বেড

সিটি নিউজ / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জে কিডনি রোগীদের জন্য স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডায়ালাইসিস সেবা দ্রুত সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এর অংশ হিসেবে বর্তমানে পরিচালিত ১৫ শয্যার ডায়ালাইসিস সেন্টারের পাশাপাশি শহরের প্রাণকেন্দ্র বিনোদন সুপার মার্কেটে আরও ৪০টি নতুন ডায়ালাইসিস বেড স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে শহরের পশ্চিম দেওভোগে ‘এনসিসি-এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার’ পরিদর্শন ও রোগীদের খোঁজখবর নেওয়ার সময় এসব তথ্য জানান নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

নাসিক প্রশাসক জানান, দেশে কিডনি রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সোনার বাংলা ফাউন্ডেশনের (এসবিএফ) যৌথ উদ্যোগে ১৫ শয্যার সেন্টারটিতে নামমাত্র খরচে এবং অনেক ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। তবে রোগীর চাপ বাড়ায় সেবা সম্প্রসারণ এখন সময়ের দাবি।

উদ্যোগটি বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ ও মূল বিষয়গুলো:

বিনোদন সুপার মার্কেটে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দুটি উন্নত স্পেস সোনার বাংলা ফাউন্ডেশনকে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। এই কেন্দ্র থেকে শুধু নারায়ণগঞ্জের রোগীই নয়; মুন্সিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী, মানিকগঞ্জ ও শরীয়তপুরের রোগীরাও কোনো বৈষম্য ছাড়া সমান চিকিৎসাসেবা পাচ্ছেন।

ডায়ালাইসিস মেশিন স্থাপন ও সেবা সচল রাখতে বিপুল অর্থের প্রয়োজন। তাই দেশ-বিদেশের বিত্তবান, দাতা সংস্থা ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুব উল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই