বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বিদেশে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের মূল্যবান সম্পদে পরিণত হয়: সাখাওয়াত

সিটি নিউজ / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “বাংলাদেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক শিক্ষার সুযোগের সঙ্গে যুক্ত করা জাতীয় উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু নিজেদের ভবিষ্যৎই গড়ে তোলে না, বরং দেশের জন্যও মূল্যবান সম্পদে পরিণত হয়।”

বুধবার (১৭ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে রিজিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড ও জাপান শিক্ষা ও কর্মসংস্থান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘ভিসা সাফল্য উদযাপন-জুলাই ২০২৬ ও জাপান গমন-পূর্ব প্রস্তুতি বিষয়ক ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রিজিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড ও জাপান অ্যাডুকেশন এন্ড জন সেন্টার এর চেয়ারম্যান নাগামাৎসু ফারুক। 

প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান আরও বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক শিক্ষার সুযোগের সঙ্গে সম্পৃক্ত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বায়নের এই যুগে বিদেশে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতির ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও যোগ করেন, “জাপানের মতো উন্নত দেশে শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ কাজে লাগিয়ে তরুণরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। রিজিক ইন্টারন্যাশনাল ও জাপান শিক্ষা ও কর্মসংস্থান কেন্দ্র এ ক্ষেত্রে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতে উৎসাহিত করবে।”

বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার প্রশাসক মো. মহিউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাইকম গ্রুপের চেয়ারম্যান অঞ্জন দাস, টিএমএসএস-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পরিবেশ বিভাগের সেক্টর প্রধান নিগার সুলতানা, এজলিব-এর সহ-সভাপতি ও টপ লিংক এডুকেশনের চেয়ারম্যান মো. ওয়াকিল আহমদ, সমাজসেবক মফিজ উদ্দিন খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই