শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বাবুরাইলে মাদক ও ছিনতাই রুখতে এলাকাবাসীর হুঁশিয়ারি, শক্ত কমিটির তাগিদ

সিটি নিউজ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের ১নং বাবুরাইলে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এ উপলক্ষে রোববার বিকেলে ১নং বাবুরাইল লেক সংলগ্ন মাঠে এলাকাবাসীর উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কোনো সুযোগ না দিয়ে কঠোর হস্তে দমনের একদফা অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওবায়েদ উল্লাহ। তিনি সতর্কবার্তা দিয়ে জানান, এলাকায় মাদক ব্যবসায়ীদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই কঠোর প্রতিরোধ বা রামধোলাই দেওয়া হবে। পূর্বে এ বিষয়ে সিদ্ধান্ত ও কমিটি গঠনের কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

উপস্থিত সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ দেখে তিনি দ্রুত একটি নতুন ও শক্ত পরিচালনা কমিটি গঠনের আহ্বান জানান। একই সাথে লেক সংলগ্ন মাঠের নিরাপত্তা জোরদার করতে এবং ছিনতাইকারীদের আড্ডা রুখতে এক সপ্তাহের মধ্যে হ্যালোজেন লাইট দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান পরিষ্কার করেন যে, এই আয়োজন কোনো রাজনৈতিক বা নির্বাচনী সভা নয়, বরং সমাজ থেকে মাদক নির্মূলের একটি অরাজনৈতিক সামাজিক প্রয়াস। জিমখানার উদাহরণ টেনে তিনি বলেন, ঐক্যবদ্ধ সাহসিকতার কারণে জিমখানার মতো বড় স্পটেও মাদক এখন অনেকটাই নিয়ন্ত্রিত, তাই সবাই একসাথে থাকলে বাবুরাইলকেও অপরাধমুক্ত করা সম্ভব।

নিজের রাজনৈতিক পরিচয় ও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে তিনি স্পষ্ট করেন যে, তিনি সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর সাথে উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে প্রতিনিধি হিসেবে কাজ করেছেন, কিন্তু আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি। তিনি নিজেকে বিএনপির অনুসারী এবং সাধারণ মানুষের সেবক বলে দাবি করেন।

মোহাম্মদ লাভলুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু। সভায় অন্যান্যদের মধ্যে পাইকপাড়া মাদক বিরোধী পঞ্চায়েত কমিটির উপদেষ্টা নিজাম উদ্দিন মৃধা, বিশিষ্ট সমাজসেবক মোঃ লিটন, মোহাম্মদ শাহীন, মামুনুর রশীদ মামুন, মোহাম্মদ আরিফ হোসেন, মো. বাপ্পি, মো. লিখন, শাহনেওয়াজ শাহীন ও ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই