পুরনো দিনের গ্লানি মুছে নতুন সূর্যের আলোয় আশার বার্তা নিয়ে নারায়ণগঞ্জে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ প্রশাসন থেকে শুরু বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগেও নানা কর্মসূচি পালন করা হয়। তবে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্যদিয়ে পহেলা বৈশাখ তথা নববর্ষ পালন করতে দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থাটিকে।
বাংলা নববর্ষ উপলক্ষে সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।
জানাগেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে সংগঠনগুলোর যৌথ উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়া শোভাযাত্রাটি নগরীর চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বের করে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় তরুণ-তরুণীদের লাল-সাদা পোশাক আর ঢোলের তালে তালে ‘এসো হে বৈশাখ’ গানে গানে মুখর হয়ে উঠে গোটা নগরী।
শোভাযাত্রা শেষে সকাল ১১টার দিকে নতুন পালপাড়াস্থ শ্রীশ্রী সত্যধাম মন্দির ও শীতলক্ষ্যা শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ঐক্য পরিষদের উপদেষ্টা সুভাষ চন্দ্র পালের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের ব্যাবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি ও প্রভাতের উপদেষ্টা হরি সাহা ও বিশেষ অতিথি হিসেবে মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার পরিচালক অরুন দেবনাথ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন বছর সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসুক। তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র ও অসহায় ৫০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এতে সুবিধাভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রভাতের উপদেষ্টা আলহাজ্ব নূরুল ইসলাম খাঁন, এম এম মোশারফ হোসেন, মোঃ কামরুজ্জামান রনি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান প্রদীপ কুমার দাস, জেলার ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অশোক সরকার,অর্থ সম্পাদক পিন্টু রায়, মহানগরের সহ-সভাপতি বিকাশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রী সাহা হিমু, সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা অজয় সুত্রধর, তপন চন্দ্র ধর, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, নারায়ণগঞ্জ মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, বন্দর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, নারায়ণগঞ্জ মহানগর যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু,মহানগর ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক জীবন সাহা, জয়ন্ত সাহা পিংকু, গৌতম দত্ত, কোষাধ্যক্ষ পংকজ রায়, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, বিপুল পোদ্দার, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি সুজন চন্দ্র দাস, অবনী হালদার, মিঠু চক্রবর্তী, সদর উপজেলার নেতা কিশোর দাস (পঞ্চবটী), গোবিন্দ চন্দ্র দাস, সুমন ঘোষ, মহানগর নেতা প্রবাস বিশ্বাস, কৃষ্ণপদ মজুমদার, সনি সাহা, সত্যরঞ্জন দেবনাথ, কিশোর দাস, শান্তমনি দাস, হরি শীলসহ ঐক্য পরিষদ ও প্রভাত সমাজ কল্যাণের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।