সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই গ্রেফতার

সিটি নিউজ / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট ভাই রাফি ওরফে মোহন (৩২)কে কুপিয়ে হত্যা করার ঘটনায় বড় ভাই উজ্জল (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে তাকে শরিয়তপুরের চরাঞ্চল থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত উজ্জল ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোডের ফাজিল পাড়ার মোঃ বাবুল মিয়ার ছেলে।

শুক্রবার সকালে গ্রেফতারকৃত উজ্জল নিজ বাড়ীতে ছোট ভাই রাফি ওরফে মোহনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এঘটনায় নিহত মোহন ও গ্রেফতারকৃত উজ্জলের বাবা বাবুল মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয়, নিহত মোঃ রাফি ওরফে মোহন (৩৪) বাদীর ছোট ছেলে। সে একজন গার্মেন্টস কর্মী। বড় ছেলে উজ্জল মিয়া পেশায় একজন অটোরিকশা চালক এবং মাদকাসক্ত। উজ্জল গত কয়েকমাস ধরে বাড়ীর দলিল চেয়ে আসছিলো। দলিল দিতে রাজি না হওয়ায় ছোট ছেলে মোঃ রাফি ওরফে মোহনকে দিয়েও বাবা বাবুল মিয়ার নিকট থেকে বাড়ীর দলিল নেওয়ার চেষ্টা করে। এতে করে উজ্জল রাফি ওরফে মোহনের ওপর ক্ষুদ্ধ হয়ে উঠে। এর জের ধরে শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে বাদীর দ্বিতীয় তলার উত্তর-পূর্ব পাশের রুম থেকে নিহত মোহন বের হওয়া মাত্র অভিযুক্ত উজ্জল মিয়া পূর্ব পরিকল্পিতভাবে ধারালো বটি দিয়া মাথার দুই পাশে এবং পাছার ডান পাশে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় নিহত মোহনের ডাক-চিৎকারে বাদী ও তার স্ত্রী সহ নিচ তলার ভাড়াটিয়ারা এগিয়ে এলে অভিযুক্ত উজ্জল ঘটনাস্থলে ধারালো বটি ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গেলে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গেলে সকাল ১০ টার দিকে রাফি ওরফে মোহন মারা যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান,হত্যাকান্ডের পরপরই উজ্জল পালিয়ে যায়। পরে নিজস্ব সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় শরিয়তপুরের চরাঞ্চল থেকে ঘাতক বড় ভাই উজ্জল কে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই