সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জে ছাত্রদল নেতা সাইদুরের মশাল মিছিল

“প্রধানমন্ত্রী ও বিএনপি নেতাদের নিয়ে কটূক্তি বরদাস্ত করা হবে না”

সিটি নিউজ / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নির্দেশে এবং সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমানের উদ্যোগে এক বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় ফতুল্লা কাশীপুর ইউনিয়ন মহাসড়ক থেকে সাইদুর রহমানের নেতৃত্বে প্রতিবাদী মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বাবুরাইল ও মন্ডলপাড়াসহ প্রধান প্রধান করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্যে সাইদুর রহমান বলেন, “বাংলাদেশের ১৮ কোটি মানুষের আস্থা ও স্বাধীনতার ইতিহাসের অন্যতম জনপ্রিয় নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচনের পর দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনরায় চালু করেছেন।”

তিনি নতুন রাজনৈতিক দলের বিষয়ে মন্তব্য করে বলেন, “গত কিছুদিন ধরে ‘এনসিপি’ নামে একটি নতুন রাজনৈতিক দল আবির্ভূত হয়েছে। আমরা নতুন রাজনৈতিক উদ্যোগকে সাধুবাদ জানাই এবং সম্মান করি। আশা করি তারা জনগণের পক্ষে কথা বলবে এবং অন্য দলগুলোকে শ্রদ্ধা করবে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে তারা যেভাবে কটূক্তি শুরু করেছে, তা আমরা বরদাস্ত করব না।”

দেশের বর্তমান পরিস্থিতি ও প্রধানমন্ত্রীর কার্যক্রম তুলে ধরে তিনি আরও বলেন, “বিগত ১৭ বছরে বিগত সরকার দেশের যে ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে এবং অর্থনীতি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি দেশে কর্মসংস্থান সৃষ্টি, নিরক্ষরতা দূরীকরণ ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলস কাজ করছেন।”

এনসিপি নেতাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সাইদুর রহমান বলেন, “এনসিপি-র কিছু নেতা দেশের প্রধানমন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী দাখিল ও আলেম পাস করেছেন জেনে তাকে আমরা শ্রদ্ধা করতে চেয়েছিলাম। কিন্তু আলেম হয়েও তার ভাষার প্রয়োগ অত্যন্ত মার্জিত নয়। এ ধরনের কর্মকাণ্ডের কারণেই আজ আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।”

উক্ত মশাল মিছিল ও সমাবেশে ছাত্রদল, যুবদল এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই