সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

পল্টনে শ্রমিক দলের সমাবেশকে কেন্দ্র করে মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা

সিটি নিউজ / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মহান মে দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। আগামী ০১ মে (শুক্রবার) রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুম্মার পর এ সমাবেশ হওয়ার কথা রয়েছে।

এদিকে এ সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদল। সোমবার (২৭ এপ্রিল) বিকালে নগরীর ১নং গেটস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা শেষে এমনটিই জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম।

তিনি জানান, দলের দুঃসময়েই আমরা হাজার হাজার শ্রমিক নিয়ে ঢাকায় বিএনপির সভা-সমাবেশে হাজির হয়েছি। আর এখনতো দল ক্ষমতায়, এখনতো আর কোন বাঁধা-বিপত্তি নেই, আওয়ামী সন্ত্রাসীদের হামলার ভয়ও নেই।। তাছাড়া প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান এবারই প্রথম কোন শ্রমিক দলের সমাবেশে উপস্থিত থাকবেন। সুতরাং এ সমাবেশে সর্ববৃহৎ উপস্থিতি আমাদের থাকবে, ইনশাআল্লাহ্।

প্রস্তুতি সভায় মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, মো: সেলিম, সদস্য আ: মতিন ভূইয়া, বিল্লাল হোসেন, আল আমিন, জামাল, অলিক, আজিম সরদার, মানিক, শাহীন, জাহাঙ্গির প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই